Saturday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ এ ০৫:২৮ PM

জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন (District GDP) প্রণয়ন সংক্রান্ত জরিপ।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৫-০১-২০২৬ আর্কাইভ তারিখ: ২৭-০৩-২০৩০

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (QGDP) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন (District GDP) উন্নয়ন প্রকল্প এর আওতায় আগামী ২৬ জানুয়ারি ২০২৬ হতে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ১৫ (পনেরো) দিনব্যাপী জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন (District GDP) প্রণয়ন সংক্রান্ত জরিপ টেমপ্লেট এর মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
জেলাভিত্তিক জিডিপি নিরূপণের জন্য সেক্টরভিত্তিক প্রক্সি সূচক সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত এই জরিপের মাধ্যমে জেলার আপেক্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ এবং দেশের মোট জিডিপি যুক্তিসঙ্গতভাবে জেলা পর্যায়ে বণ্টন করা সম্ভব হবে। এছাড়াও জেলার অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি পর্যবেক্ষণ, মাথাপিছু আয়ের তুলনা, নীতিমালা প্রণয়ন, বৈষম্য সম্পর্কে ধারণা ও বিনিয়োগ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহন সহজ হবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন